গাজায় ইসরাইলের বর্বর বিমান হামলা, নিহত ৯

by News Room

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাসের ৬ যোদ্ধা নিহত হয়েছেন।

এছাড়া পৃথক ইসরাইলি বিমান হামলায় গাজায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

২০১২ সালে ইসরাইলের সাথে ৮ দিন ব্যাপী যুদ্ধের পর এটাই হামাসের ওপর ইহুদি রাষ্ট্রের সবচেয়ে বর্বর হামলা।

ফিলিস্তিনি এক কিশোর ইসরাইলিদের হাতে নিহত হওয়ার পর হামাস ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গাজার জরুরি পরিষেবা রাফায় বিমান হামলায় দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। অন্য চারজন বিমান হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের মধ্যে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া অন্য একটি স্থানে হামলায় আরো একজনের মৃত্যু হয়েছেন।

এর আগে মধ্য গাজার একটি উদ্বাস্তু শিবিরে বিমান হামলায় দুজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি রকেট হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে।

সূত্র: বিবিসি

You may also like

Leave a Comment