সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি সফিকুল আলম মফিক গ্রেফতার

by News Room

নিজস্ব সংবাদদাতা: সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি সফিকুল আলম মফিক (৩৫)কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।

সফিকুল আলম মফিক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।

বড়লেখা থানা পুলিশ সোমবার বিকেল ৩টায় গ্রামতলার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সিলেটের কোতোয়ালী থানার ২টি মামলায় সফিকুল আলম মফিকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ও মাল ক্রুকের আদেশ রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি সফিকুল আলম মফিককে গ্রেফতারর সত্যতা নিশ্চিত করেছেন।

শফিকুল আলম মফিক গ্রেফতার জামায়াতের নিন্দা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি ও সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সহকারী সেক্রেটারী শফিকুল আলম মফিককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের ভারপ্রাপ্ত আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা দক্ষিণ সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও মো: শাহজাহান আলী  এবং কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আব্দুল মুকিত ও সেক্রেটারী মু. আজিজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ বাকশালী সরকার একের পর এক জামায়াত নেতাকে গ্রেফতারের হিংসাত্মক রাজনীতি শুরু করেছে এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। গ্রেফতার-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনের বীর মুজাহিদদের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। সকল জুলুমের অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment