250
আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত র্যালিটি দুপুরে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ নগরীর ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি পরবর্তী সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আমজনতার দল হচ্ছে আওয়ামী লীগ। তাই গণ-মানুষের ভালোবাসায় ৬৫ বছর অতিক্রান্ত করলো আওয়ামী লীগ। বাংলার আপামর জনসাধারণের দাবি ও বঙ্গবন্ধুর স্বপ্ন রাজাকার মুক্ত বাংলাদেশ, শোষণ-হীন সমাজ ব্যবস্থা। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান, বিজিত চৌধুরী, মাসুক উদ্দিন, এটিএম হাসান জেবুল, আব্দুল খালিক, জুবের খান, আবদুর রহমান, আজাদুর রহমান আজাদ প্রমুখ।