আসক’র বিভাগীয় মানবাধিকার সম্মেলন ২৯ নভেম্বর

by News Room

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় “মানবাধিকার সম্মেলন ২০১৯” অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ২৯ নভেম্বর শুক্রবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মামুনুর রহমান সিদ্দিকী।এছাড়া গণ্যমান্য গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সম্মেলনে মহান মুক্তিযোদ্ধা ও মেধাবী ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা, বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান ও সহযোগীতা করার জন্য পুলিশ প্রশাসন এবং সামাজিক সংগঠনকে সম্মাননা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারকে আর্থিক অনুদান সহ ২০১৯ইং সালে তৃণমূলে মানবাধিকার কার্যক্রমে অবদান রাখায় সফল মানবাধিকার কর্মীদের বেষ্ট পারফরমেন্স এ্যাওর্য়াড প্রদান করা হবে। এছাড়া এক বর্ণীল সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট বিভাগর পরিচালক মোঃ রকিব আল মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment