সিলেটে হোম কোয়ারেন্টিন মুক্ত আরো ২১৪

by News Room

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১৪ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা। আর গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ১৯৭ জনকে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ১১৫ জন, হবিগঞ্জে ৫৩ জন এবং মৌলভীবাজারে ১৩ জন রয়েছেন।

আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ৮ জন, সুনামগঞ্জে ১৭৮ জন ও হবিগঞ্জে ৬ জন রয়েছেন।

You may also like

Leave a Comment