আন্তর্জাতিক ডেস্কঃ বিশাল এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। করোনাভাইরাসের মাঝে ‘ভয়ংকর’ এই গ্রহাণুর খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। ২৯ এপ্রিল একেবারে পৃথিবীর কক্ষপথের কাছ থেকে প্রবাহিত হয়ে যাবে এটি। এ গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এমনকি সুনামি, ভূমিকম্প ও প্রবল ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে নাসা।
অনেকদিন ধরেই গ্রহাণুটির ওপর নজর রাখছেন নাসার বিজ্ঞানীরা। তারা এর নাম দিয়েছেন ‘অ্যাস্ট্রয়েড ৫২৭৬৮’। নাসা জানিয়েছে, ২৯ এপ্রিল এই বিশাল গ্রহাণু পৃথিবীর ৬৩ লাখ মিলিয়ন কিলোমিটারের মধ্যে চলে আসবে, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় ১৬ গুণ। আর নাসার এই ঘোষণার পরই বিশ্বজুড়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে এক ধরণের শঙ্কা তৈরি হয়েছে।
গ্রহানুটি যদি পৃথিবীর এত দূর দিয়ে চলে যায়, তাহলে ভয় কীসের? সেটা বুঝতে ৬.৬ কোটি বছর পেছনের অধ্যায় উল্টোতে হবে। ওই সময় মেক্সিকোর উত্তরে একটি বিশালাকায় গ্রহাণু এসে পড়েছিল। তাতেই বিশাল সংখ্যক ডাইনোসরের মৃত্যু হয়েছিল। আর যে ধুলোর ঝড় উঠেছিল, তাতে ঢেকে গিয়েছিল পুরো পৃথিবী। যার ফলে পরের দশ বছর প্রায় পৃথিবীতে সূর্যালোক সেভাবে পৌঁছায়নি
