বিজেপি জোটের বিজয়ে মোদিকে জামায়াতের অভিনন্দন

by News Room

ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ এবং জোটের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আমি নরেন্দ্র মোদি ও বিজেপি জোটের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি।’

মকবুল আহমাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সৎ প্রতিবেশীসূলভ ও সম-মধ্যতার ভিত্তিতে সম্পর্ক রক্ষায় আগ্রহী।’

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘জামায়াত বিশ্বাস করে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সব সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। মোদি সরকারের নিকট বাংলাদেশের জনগণ সে প্রত্যাশাই করে।’

 

You may also like

Leave a Comment