৯নং রাজাগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তারেক খান

by News Room

কানাইঘাট প্রতিনিধি : আসন্ন কানাইঘাটের ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক কামাল খান। তিনি উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালবাড়ী পশ্চিম (লক্ষীপুর) গ্রামের মরহুম হাজী মাস্টার তবারক আলী খানের ভাতিজা।

দীর্ঘদিন থেকে প্রবাসে বসবাস করলেও এলাকার মানুষের ভালোবাসায় তিনি সিক্ত। তাই প্রবাসে থাকলেও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন।

প্রবাস থেকে তিনি জানান, প্রতিনিয়ত এলাকার মানুষ তার সাথে যোগাযোগ করছে, ইউনিয়ন বাসী তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি প্রার্থী হওয়ায় ইউনিয়নে ব্যাপক সাড়া পড়েছে। তারেক খান বলেন, এলাকাবাসী চায় এবার একজন তরুণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে। তাই তারা এবার আমাকেই বেছে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী তারেক কামাল খান সকলের দোয়া প্রার্থী।

You may also like

Leave a Comment