বিশ্বনাথে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, আটক ২

by News Room

বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু। বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে জাকির মিয়া ও কয়ছর আহমদ নামের দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মামলা দায়ের ও ২ জনকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বৈরাগী বাজারে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুহেল মিয়াকে গ্রেফতার করতে গিয়ে তার বাহিনীর হামলায় আহত হন বিশ্বনাথ থানা পুলিশের এসআই সবুজ কুমার নাইডু ও কনস্টেবল সুমন মালাকার। এসময় পুলিশের কাছ থেকে সুহেল মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় তার বাহিনী।

You may also like

Leave a Comment