201
পঞ্চম ও শেষ পর্বে সোমবার দেশের ৩৫টি জেলার ৭৩টি উপজেলায় সকাল আটটা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ব্যাপক কারচুপি, অনিয়ম, সহিংসতা, কেন্দ্র দখল ও জালভোটের মধ্য দিয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। এ পর্যন্ত পাঁচটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আশরাফ উদ্দীন বাদল (আওয়ামী লীগ) ও কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে শহীদুল ইসলাম জেমস (আওয়ামী লীগ)। ফেনী ছাগলনাইয়ায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল (আওয়ামী লীগ)।
কক্সবাজারের উখিয়ায় সরোয়ার জাহান চৌধুরী (বিএনপি)।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজেদুর রহমান (জামায়াত)।
