140
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেঙ্গল গার্মেন্টস নামের কারখানায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক বাহিনীর নয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, কারখানায় কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাজারীবাগ থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, পাঁচ তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ সময় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না।
এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।
