নিউজ ডেস্ক :বৃহস্পতিবার অনুষ্ঠিত ১১৫ উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সবচেয়ে ভালো করেছে।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগে ভাইস চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগ, ৭টিতে বিএনপি এবং ৯টিতে জামায়াত এবং ১টিতে জাসদ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন: জয়পুরহাটের ক্ষেতলালে মুস্তাকিম মণ্ডল, কালাইয়ে সোহরাব আলী মামুন, বগুড়া জেলার কাহালুরে সাইফুল ইসলাম, সাপাহারে আবদুল ওয়াহেদ, সিরাজগঞ্জের তাড়াশে ফরহাদ আলী।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন: শাজাহানপুরে জহরুল ইসলাম জাহের, নাটোর সদরে ফয়সাল আলম আবুল, গুরুদাসপুরে আবদুর রহিম মোল্লা, পাবনার চাটমোহরে আরজ খান, ভাঙ্গুরায় জাফর ইকবাল হীরক, আত্রাইয়ে শেখ মো. একরামুল বারী, নিয়ামতপুরে লিয়াকত আলী।
জামায়াত সমর্থিত বিজয়ীরা হলেন: জয়পুরহাট সদরে হাসিবুল আলম, শিবগঞ্জে আবদুস সামাদ, আদমদীঘিতে ইউনুস আলী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তাজের আলী, নওগাঁ সদরে আবু সাদাত মো. সায়েম, পত্নীতলায় হাবিবুর রহমান, বদলগাছিতে শ ম ফজলুল হক, বাগাতিপাড়ার মমতাজ আলী সরকার, লালপুরে আবুল কালাম আজাদ।এছাড়া, বাঘায় ভাইস চেয়ারম্যান পদে জাসদের শফিউর রহমান শফি নির্বাচিত হয়েছেন।
রংপুর বিভাগ
রংপুর বিভাগে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩টি, বিএনপি ৫টি, জামায়াত ৭টি এবং জাতীয় পার্টির প্রার্থী একটিতে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আবদুস সামাদ পান্না, লালমনিরহাট সদরে মহিউদ্দিন আহমেদ লেমন, পাটগ্রামে এটিএম শফি কামাল।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন: রানীশংকৈলে জামালউদ্দিন, চিরিরবন্দরে নূর আলম সরকার, বিরামপুরে এ কে এম মঞ্জুর রশিদ, হাতিবান্ধায় এ এস এম শামসুজ্জামান সেলিম, বদরগঞ্জে সাইদুল ইসলাম।
জামায়াত সমর্থিত বিজয়ীরা হলেন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইকবাল হোসেন, দিনাজপুরের ঘোড়াঘাটে আলমগীর হোসেন, বীরগঞ্জে কে এম কাউসার, নীলফামারীর কিশোরগঞ্জে আবু নসর মু. রুহুল ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ীতে আবু তালেব, কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুজিবুল ইসলাম খন্দকার, রাজারহাটে মো. কফিলউদ্দিন।
এছাড়া রাজীবপুরে ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির শফিকুল ইসলাম।ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্র্রার্থী ১১টি, বিএনপি ৮টি, জামায়াত ২টি এবং জাতীয় পার্টি একটিতে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন: ভালুকায় রফিকুল ইসলাম পিন্টু, নেত্রকোনার কলমাকান্দায় রফিকুজ্জামান খোকন, হরিরামপুরে আবুল বাসার সবুজ, বোয়ালমারীতে মিজানুর রহমান মৃধা, গোপালগঞ্জের কোটালীপাড়ায় মতিউর রহমান হাজরা, মাদারীপুরের রাজৈরে শান্তিরঞ্জন দাস, শিবচরে বি এম দেলোয়ার হোসেন বেপারী, জামালপুরের ইসলামপুরে জিয়াউল হক জিয়া, ময়মনসিংহ সদরে আশরাফুল ইসলাম, মুন্সীগঞ্জের সদরে আমির হোসেন গাজিন, ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের আনিসুর রহমান শুভ।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন: টাঙ্গাইলের সখীপুরে সবুর রেজা, শেরপুরের ঝিনাইগাতিতে আমিরুল ইসলাম মক্কু, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমিরুল ইসলাম ভূঁইয়া, সালথায় আসাদ মাতব্বর, মোলান্দহে হাফিজ রায়হান নাহিদ, শ্রীনগরে সেলিম হোসেন খান, কেরানীগঞ্জে রুহুল আমিন, সাভারে দেওয়ান মইনউদ্দিন বিপ্লব।
এছাড়া, জামায়াত প্রার্থীদের মধ্যে পূর্বধলায় মাসুম মোস্তফা ও নরসিংদীর শিবপুরে আবদুর রহমান মিয়া, জাতীয় পার্টির এস এম আবু সাইম জামালপুরে এবং মানিকগঞ্জ সদরে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম জয়লাভ করেছেন।
চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫টি, বিএনপি ৬টি, এবং জামায়াত সমর্থিত প্রার্থী ৩টিতে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন: লাকসামে মহব্বত আলী, মতলব উত্তরে আরিফুল ইসলাম ইমন, মতলব দক্ষিণে শওকত আলী দেওয়ান, ফেনীর সদরে ফোরকান চৌধুরী, পরশুরামে এনামুল করিম মজুমদার প্রমুখ।
বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে লাল বাদশা, মনোহরগঞ্জে কামাল হোসেন বুলু, নানিয়ারচরে রণবিকাশ খিসা, রুমাতে জিংসমলিয়ান বম, রোয়াংছড়িতে ক্যসাইনু মারমা, লামাতে মো. আবু তাহের।জামায়াত সমর্থিত বিজয়ীরা হলেন: কুমিল্লা জেলার দেবীদ্বারে সাইফুল ইসলাম শহীদ, চাঁদপুর সদরে মো. শাহজাহান মিয়া, লোহাগাড়াতে নুরুল আফছার এছাড়া চট্টগ্রাম জেলার পটিয়াতে ইসলামিক ফ্রন্টের ইয়ার মোহাম্মদ পেয়ার।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ সমর্থিত অংগ প্রু মারমা এবং বান্দরবান জেলার থানচিতে জনসংহতি সমিতি সমর্থিত চসাথোয়াই মারমা।
সিলেট
সিলেট বিভাগের কোনো উপজেলাতেই দ্বিতীয় দফার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করতে পারেননি।
বালাগঞ্জে খেলাফত মজলিস সমর্থিত সৈয়দ আলী আজগর, হবিগঞ্জের চুনারুঘাটে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান মহালদার, সুনামগঞ্জ সদরে জামায়াতের বদরুল কাদির মো. শিহাব এবং দিরাইয়ে বিএনপির গোলাপ মিয়া জয়লাভ করেছেন।
