রাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

by News Room

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে রোববার ছাত্রলীগ ও পুলিশের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই সঙ্গে সোমবার সকাল আটটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর আমজাদ হোসেন ও জনসংযোগ প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন নতুন বার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ ও পুলিশ। পুলিশ ও ছাত্রলীগের গুলিতে সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী।

You may also like

Leave a Comment