সেই ষড়যন্ত্র সফল করতে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যাসহ মাওলানা নিজামী, অধ্যাপক গোলাম আযম, আলী আহসান মুজাহিদ, আল্লামা সাঈদীসহ জাতীয় নেতৃবৃন্দকে প্রহসনের বিচারের নামে হত্যার ষড়যন্ত্র করছে।
এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলাম প্রিয় জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন তাদের উপর চালানো হয়েছে বর্বর গণহত্যা। সরকারের এসব ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ছাত্রশিবির যখন রাজপথে আন্দোলন করায় ছাত্রশিবিরের উপর সরকারের নির্যাতনের ষ্টিম রোলার চলছে।
রাজধানীর একটি মিলনায়তনে সাংগঠনিক সফর উপলক্ষ্যে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, ছাত্রশিবির দেশ ও ইসলাম রক্ষায় নিজেদের জীবন বিলিয়ে দেয়ার প্রস্তুতি নিয়ে রাজপথে নেমেছে। আর যারা জীবন দিতে প্রস্তুত তারা মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতনকে ভয় পায়না। অবিলম্বে যদি নেতৃবৃন্দকে মুক্তি দেয়া না হয়, তাহলে সারাদেশে হরতাল অবরোধের, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের মাধ্যমে দেশকে অচল করে দেয়া হবে।
