সেলিম আউয়াল
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৪ সনের নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে এএফ মোঃ রহুল আনাম চৌধুরী (মিন্ট)ু সভাপতি পদে ও অশোক পুরকায়স্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোর সোয়া পাঁচটায় সমিতির নির্বাচনী কর্মকর্তা এন আই এম মাছুম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সমিতির ১২৭৮ জন ভোটারের মধ্যে ১০১৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সাতটা থেকে গণনা শুরু হয়ে ভোর পাঁচটায় গণনা সম্পন্ন হয়।সভাপতি পদে নির্বাচিত এএফ মোঃ রহুল আনাম চৌধুরী মিন্টুর প্রাপ্ত ভোট সংখ্যা ৩২৬, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাজী আশরাফ উদ্দিন (ছাদ) পান ৩০৩ ভোট। প্রতিদ্ব›দ্বীতাকারী দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী ২৫৮, মোঃ আজিজুর রহমান ১১৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অশোক পুরকায়স্থ পান ৪৬৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহ আশরাফুল ইসলাম আশরাফের প্রাপ্ত ভোট সংখ্যা ৪১৮, অন্য প্রতিদ্ব›দ্বী মোঃ আব্দুল হাই কাইয়ুম ১১১ ও সুলতানা রাজিয়া ডলি ১৪ ভোট পান। সহ সভাপতি-১ পদে ৩৬৮ ভোট পেয়ে জুবের আহমদ খান ও সহ সভাপতি-২ পদে মোঃ শফি আহমদ ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ সভাপতি-১ পদে প্রতিদ্ব›দ্বীতাকারী এ এস এম আব্দুল গফুর ২৭৩, ফারুক আহমদ চৌধুরী ৩২৮, সহ সভাপতি-২ পদে প্রতিদ্ব›দ্বীতাকারী মুহাম্মদ মুহিউদ্দিন ২০৮, মোঃ আনোয়ার হোসেন ২৭৩ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে মোঃ আব্দুল মজিদ খান মানিক বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৫৯, এই পদে প্রতিদ্ব›দ্বীতাকারী মোঃ জুবায়ের বখত জুবের ২৬৬, জোহরা জেসমিন ১৭৩, মোঃ আক্তারুজ্জামান ১০৬, হাদিয়া চৌধুরী মুন্নি ৮৫ ভোট পান। লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আশিক আহমদ খান ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ তাজ রিহান জামান ৩৮০ ভোট পান। প্রতিদ্ব›দ্বীতাকারী অপর প্রার্থী সৈয়দ শাহজাহান ২০০ ভোট পান। সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শিব্বির আহমদ বাবলু ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ সাজ্জাদুর রহমান ২৬২ ভোট পান। এ পদে প্রতিদ্ব›দ্বীতাকারী আজাদ আহমদ ২৪৮ ভোট পান। নির্বাচন কর্মকর্তা পদে শাহ মোহতাদিনূর রহমান সেলিম বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪৬। এ পদে প্রতিদ্ব›দ্বীতাকারী অঞ্জন দে ৩৯৯ ভোট পান। সহ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল খালিক ৪১৭ ভোট পেয়ে প্রথম বিজয়ী ও নাজমা আক্তার খান ৪১৩ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হন। এ পদে প্রতিদ্ব›দ্বীতাকারী ইকবাল আহমদ ৩৫২, মোঃ মঈনুল ইসলাম ২১৬, মোঃ হীরা মিয়া ৩৩১ ভোট পান।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতাকারী ১৪ জন প্রার্থীর মধ্যে আজিজুল মালিক চৌধুরী সর্বোচ্চ৮৫৬ ভোট পেয়ে প্রথম বিজয়ী হন। দ্বিতীয় বিজয়ী মোঃ আব্দুস সহিদ ৬৬৩, তৃতীয় বিজয়ী আক্তার হোসেন খান ৬৫৮, চতুর্থ বিজয়ী আব্দুল খালিক ৬৪৪, ৫ম বিজয়ী শাহ মোদাব্বির আলী ৬৩৮, ৬ষ্ঠ বিজয়ী মিসবাহ উদ্দিন চৌধুরী ৬২১, সপ্তম বিজয়ী আক্তার উদ্দিন আহমদ টিটু ৬১৯, অষ্টম বিজয়ী মোঃ ওবায়দুর রহমান ৬০৭, নবম বিজয়ী মোঃ আক্তার বকস জাহাঙ্গীর ৫৯৫, ১০ম বিজয়ী মোঃ আলী হায়দার ৫৭৯, একাদশ বিজয়ী মোঃ সহিদুজ্জামান চৌধুরী ৫১৯ ভোট পান। সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতাকারী অপর প্রার্থী মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন ৫১৩, মোঃ আলিম উদ্দিন ৪৯১, বন্ধু গোপাল দাস ৪২৮ ভোট পান।
জেলা আইনজীবী সমিতির নির্বাচ সম্পন্ন মিন্টু সভাপতি ও অশোক সাধারণ সম্পাদক নির্বাচিত
177
