আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি। সোমবার পররাষ্ট্র দপ্তর ‘বর্ধিত সন্ত্রাসী হামলার হুমকি’ উল্লেখ করে এই সতর্কতা জারি করেছে।
পররাষ্ট্র দপ্তর বলছে, ‘বর্তমান তথ্যে’ জানা যাচ্ছে- জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য গোষ্ঠি ‘বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা’ চালিয়ে যাচ্ছে।আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র বলেছেন, বর্তমানে এটা বিশ্বাস না করার কোনো কারণ নেই যে, সুনির্দিষ্টভাবে জঙ্গিগোষ্ঠির হামলার লক্ষ আমেরিকার নাগরিকরা।
গত ১৩ নভেম্বর ফ্রান্স জঙ্গি হামলায় ১৩০ জন মারা যান। এছাড়া রাশিয়া, মালি এবং আরো কয়েকটি দেশে মারাত্মক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলার আতঙ্গে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জরুরি অবস্থা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
সূত্র: বিবিসি
