ডেস্ক রিপোর্ট : নাশকতার পরিকল্পনার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও তার লন্ডন প্রবাসী দুই ভাইসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মরহুম সৈয়দ খিজির উদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মুশফিক আহমেদ, তার ভাই সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ, সৎ ভাই নাহিদুজ্জামান অপু এবং শহরের গরুর বাজার এলাকার আব্দুল আলীর ছেলে শাহ্ আলম। পুলিশ জানায়, গতরাতে এডিশনাল এসপি শহীদুল ইসলাম ও সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ সৈয়দ মুশফিক আহমেদ, তার ছোট ভাই লন্ডন প্রবাসী সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ ও সৎ ভাই নাহিদুজ্জামান অপুকে আটক করে। অপরদিকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে শহরের গরুর বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী শাহ আলমকে গ্রেফতার করে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিক ও তার দুই ভাই গ্রেফতার
130
previous post
