আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে স্থাপন করা শয়তানের একটি ভাস্কর্য। সাড়ে আট ফুট (২.৬ মিটার ) উচু ব্রোঞ্জের ভাস্কর্যটি দেখতে শত শত লোক ভীড় জমিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রে ক্যাথলিক খ্রিস্টানরা এর প্রতিবাদ জানিয়েছেন।
উদ্যোক্তারা জানিয়েছিলেন যে শয়তানের ভাস্কর্যটি দেখতে হলে টিকিট কাটতে হবে। এরপর টিকিট কাটার জন্য শত শত লোক লাইনে দাঁড়ান।ভাস্কর্যটিতে মানবদেহের ওপর ছাগলের মাথা আর পাখা সন্নিবেশিত করা হয়েছে।
এটি উদ্বোধন করার আগেই বহু লোক ‘শয়তানকে স্বাগত’ বলে স্লোগান দিয়েছে। অনেকে শয়তানের ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।
শয়তানের ভাস্কর্যের প্রতিবাদে শনিবার ২০০-২৫০ লোক সেন্ট জোসেফ গির্জায় প্রতিবাদে শামিল হন। তারা একে ‘শয়তানের কাজ’ বলে মন্তব্য করেন।ওকলাহোমা শহরের রাষ্ট্রীয় ক্যাপিটল ভবনে খ্রিস্টানদের টেন কমান্ডমেন্টস প্রদর্শনের প্রতিবাদে শয়তানের এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
সূত্র: রয়টার্স
