সিলেট নগরীর রিকাবীবাজারে রথের মেলা ভাঙলো পুলিশ

by News Room

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর রিকাবীবাজারের রথের মেলা ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে লামাবাজার ফাঁড়ি পুলিশ মেলায় গিয়ে স্টলগুলো উচ্ছেদ করে দেয়। পুলিশের দাবি দেয়াদ শেষ হওয়ায় মেলা ভাঙা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা দাবি করছেন, তাদের মেলার মেয়াদ এখনো শেষ হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পুলিশ এসে মেলার স্টলের দোকানের মালামাল উল্টে ফেলে দেয়। এসময় ব্যবসায়ীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। ব্যবসায়ীরা দাবি করেন, মেলার মেয়াদ আছে। পুলিশ বাধা মানেনি। মেলার দোকানগুলোর মালামাল ফেলে দেয়। এসময় ব্যবসায়ীদের লাঠিচার্জ করে পুলিশ।
মেলার পরিচালনা কমিটির পরিচালক কয়েস ইমন জানান, তারা ১১ লাখ টাকায় মেলা এনেছেন সিটি করপোরেশনের কাছ থেকে। ব্যবসা না হওয়ায় সিটি করপোরেশনের কাছে তারা মেলা বাড়ানোর আবেদন করেন। সিটি করপোরেশনের সচিব মেলা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু পুলিশ কোনো কিছু না বুঝেই তাদের মেলার দোকানে ভাঙচুর করেছে।
লামাবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাসুদ রানা বলেন, মেলার মেয়াদ শেষ হয়েছে। তাদেরকে মেলা ভাঙার কথা বলা হয়েছে।

You may also like

Leave a Comment