118
আন্তর্জাতিক ডেস্ক:তিউনিসিয়ার সোসি শহরের দুটি পর্যটক হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক।শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আলী আরুয়ি এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, সমুদ্র তীরবর্তী অবকাশযাপন কেন্দ্রের কাছে দুটি হোটেলের সামনে সন্ত্রাসীরা গুলি চালালে ২৭ ব্যক্তি মারা যায়।এখন বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি চলছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।
