শত নির্যাতন ও ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বীন প্রচারের গতি তীব্র করতে হবে —-শিবির সভাপতি

by News Room

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু.আব্দুল জব্বার বলেছেন, বাংলদেশ বর্তমানে চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। বিশেষ করে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নিয়ে চরম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অবৈধ সরকারের মদদে ইসলাম বিরুধী শক্তি তাদের সর্বশক্তি নিয়োগ করেছে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে। সরকারের মন্ত্রীরাও ইসলামের অবমাননা অব্যাহত রেখেছে। অন্যদিকে তরুণ সমাজকে ধ্বংসের নানা ষড়যন্ত্র চলছে। সমাজের প্রতিটি স্তরে মাদকের অনুপ্রবেশ ঘটেছে। এতে ছাত্রসমাজের বড় একটি অংশ ধবংশের দিকে ধাবিত হচ্ছে। ছাত্রসমাজকে রায় বদ্ধ পরিকর সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে চিরতরে নিস্তব্ধ করে দিতে নির্যাতন নিপীড়ন চলছে। কিন্তু শত নির্যাতন এবং ষড়যন্ত্র উপো করে ছাত্রসমাজকে আলোর পথে নিয়ে আসার সংগ্রাম অব্যাহত রেখেছে ছাত্রশিবির।
তিনি শুক্রবার সিলেট অঞ্চল শিবিরের সদস্য প্রার্থী শিা শিবিরে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাকিব মাহমুদের সভাপতিত্বে এবং সিলেট মহানগরী সভাপতি মু.আব্দুর রাজ্জাকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি সাইফুল ইসলাম সুজন,সিলেট মহানগর সেক্রেটারী মাশুক আহমদ, সিলেট জেলা পূর্ব সভাপতি হাবিবুল্লাহ দস্তগীর, জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।

You may also like

Leave a Comment