সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও শাবিপ্রবির ডিন প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ হেটেল ইন-এ নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি হেলিম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাবেক সভাপতি ময়নুল আমীন বুলবুল, ডাঃ এস.এম হাবিবুল্লাহ সেলিম, সিলেট চেম্বার অব কর্মাস এর পরিচালক মুকির হোসেন চৌধুরী, পরিচালক এমদাদ হোসেন, নবীগঞ্জ কল্যাণ সমিতি লুটন এর সাংগঠনিক সম্পাদক এনামুর রশীদ মেনন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিউল ইসলাম চৌধুরী। রমজানের তাৎপর্য আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মনছুর আলী খান, সালেহ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট জ্যোসনা ইসলাম, এ.এফ.এম কামরুল হাসান, মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।
নবীগঞ্জ কল্যাণ সমিতির ইফতার মাহফিল: সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালাতে হবে- মুর্শেদ চৌধুরী
221
