বিশিষ্টজনদের নিয়ে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

by News Room

বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, আইনজীবি, শিক, পেশাজীবি ও নানান শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল। শনিবার নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী, বিএনপি, ২০ দলীয় জোটভুক্ত দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে। জাতির ঘাড়ে  একদলীয় ও বাকশালী শাসন চাপিয়ে দেয়ার মাধ্যমে  মতাসীন অবৈধ সরকার গণতন্ত্রকে ছিন্নভিন্ন করে দিয়েছে। নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এমতাবস্থায় মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান থেকে শিা নিয়ে মানবতার  কল্যাণে  দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতির কল্যাণ নিশ্চিত হবে। জাতির  সকল দুর্দিনে অতীতের ন্যায় জামায়াতে ইসলামী তার শান্তিপূর্ণ  কর্মসূচী অব্যাহত করে যাবে।
সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  সিলেট বিভাগীয়  আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর আহবায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকীব, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা দেিণর আমীর মাওলানা হাবিবুর রহমান ও জেলা উত্তর আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান।
মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য  মিফতাহ সিদ্দিকী, জাতীয় পার্টি (এরশাদ) নেতা আব্দুল হাই কাইয়ুম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইসহাক আল মাদানী, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিবুর রহমান শিহাব, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি  অধ্য আব্দুল হান্নান তাপাদার, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রশিদ আহমদ, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি আন্দালিপ পার্থ) সিলেট জেলা  আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর  হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দেিণর নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা  উত্তর সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, মো: আব্দুর রব ও নুরুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সিটি কাউন্সিলর রাজীক আহমদ, কাউন্সিলর সিকান্দর আলী প্রমুখ। দেশ জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন সাবেক এমপি অধ্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সভাপতির বক্তব্যে  এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে কঠিন ও দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছে। এভাবে কোন দেশ জাতি ঠিকে থাকতে পারে না। আদর্শিক মোকাবেলার পথ বন্ধ করে রাজনৈতিক প্রতিপকে নির্মূলের ধ্বংসাত্মক রাজনীতি দেশে ক্রমশই সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের শান্তি-সমৃদ্ধি ও মানবতার কল্যাণে রাজনীতি করে আসছে। জাতির যে কোন সংকট মুহুর্তে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা ছোট করে দেখার অবকাশ নেই। আগামীতেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াতে ইসলামী শত জুলুম, অত্যাচার হাসিমুখে মেনে নিয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি  ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, জুন মাস পলাশী ট্যাজেডির মাস। কতিপয় বিশ্বাস ঘাতকদের কারণে বিশাল সৈন্য বাহিনী থাকা সত্ত্বেও বাংলার জনগণের স্বাধীনতার সূর্য্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল। জাতির ঘাড়ে সেইসব বিশ্বাস ঘাতকদের প্রেতাত্মা ভর করেছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনা স্বার্থে অন্যের হাতে তুলে দিয়ে তাদের অবৈধ মতার মসনদ ধরে রাখতে চায়। পবিত্র কুরআন নাজিলের মাস মাহে রমজান থেকে শিা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল শক্তির ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

You may also like

Leave a Comment