ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

by News Room
নিউজ ডেস্ক সিলেটের খবর:দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বিরোধী দলের হরতাল-অবরোধ ও বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে হামলা-নশাকতার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৯ জেলার ১৪৭টি আসনে দশম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়।
এ সময় ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষে নয় জেলায় ১৪ জন নিহত হয়েছেন। আর ভোট শুরুর আগে ভোরে সংঘর্ঘ ও আগের দিন আহত ও দগ্ধ আরো চারজনের মৃত্যু হয়েছে এদিন।
নির্বাচন কমিশনের উপ সচিব মিহির সরোয়ার মোর্শেদ বলেন, “বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে। তবে ওই সময়ের মধ্যে যারা কেন্দ্রের ভেতরে পৌঁছেছেন, তাদের সবার ভোট নেয়া হবে।”

You may also like

Leave a Comment