170
নিউজ ডেস্ক সিলেটের খবর:বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনে সারা দেশে এখন পর্যন্ত সহিংতায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে দুই জামায়াত কর্মী, ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজন, নীলফামারীতে জামায়াত কর্মীসহ দুইজন, দিনাজপুরে বিএনপি কর্মী ও আনসার সদস্য, লালমনিরহাটে যুবদল কর্মী, ফেনীতে দুই বিএনপি কর্মী, মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ে একজন, লক্ষ্মীপুরে সংঘর্ষে একজন, যশোরে একজন এবং চট্টগ্রামের লোহাগাড়ায় একজন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাই, ভোটকেন্দ্রে আগুন, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার খবর পাওয়া গেছে। যে ১৪৭টি আসনে নির্বাচন হচ্ছে এর কোথাও উৎসবের কোনো আমেজ নেই। সবখানেই বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
