সমাবর্তন উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন মঙ্গলবার

by News Room

৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে স্থায়ী সনদ প্রাপ্ত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব‍্য ৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে বিবৃতি প্রদান করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন‍্য অনুরোধ করা হলো।

You may also like

Leave a Comment