111
নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিতকরণে সিলেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ফেয়ার হ্যালথ হাসপাতাল ও লাইফলাইন ব্লাড ব্যাংক নামক দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোট ১ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
