২৩৯ আরোহীসহ মালয়েশিয়ান বিমান চীন সাগরে বিধ্বস্ত

by News Room

নিউজ ডেস্ক : ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি ভিয়েতনামের উপকূলে দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল বলে জানিয়েছে মালয়শিয়া এয়ারলাইনস।

কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে বিমানটি কুয়ালালামপুর ত্যাগ করে। এর দুই ঘণ্টা পর বিমানটির সঙ্গে সবধরনের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ।

বিমানটিতে ১২ ক্রু সহ ২২৭ জন যাত্রী ছিল। এদের মধ্যে এক শিশুসহ ১৫৩ জন চীনা ও ৩৮ জন মালয়েশিয়ার নাগরিক। এতে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইউক্রেন, কানাডা, রাশিয়া, ইতালি, তাইওয়ান, নেদারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নাগরিক ছিল বলে জানিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। সূত্র: বিবিসি/রয়টার্স

You may also like

Leave a Comment