নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ শিবির কর্মীর আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫দফা দাবীতে আগামী বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট এবং ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতালের শাবি ছাত্রশিবির।
সোমবার নগরীর একটি রেষ্টুরেন্টে দলীয় সভা শেষে শাবি শিবিরের সেক্রেটারী সাইফুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে শিবির নেতারা জানান, ৫ দফা দাবিতে এ কর্মসূচী দেয়া হয়েছে। দাবিগুলো হলো হচ্ছে- অভিলম্বে অন্যায়ভাবে বহিষ্কৃত ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রত্যাহার করার পর এ সকল ছাত্রদের ক্লাস ও পরীক্ষার যে ক্ষতি সাধিত হয়েছে, তার প্রতিকার করতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ন্যায্য অধিকার ক্লাস করা ও পরীক্ষা দেওয়া নিশ্চিত, ক্যাম্পাসে সকল ছাত্রদের সহাবস্থান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেসে পুলিশের হয়রানী বন্ধ এবং হলে বৈধ ছাত্রদের থাকার ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৫ ও ১৬ মার্চ বিশ্বকাপ টি ২০ ম্যাচ থাকায় এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ধর্মঘট স্থগিত থাকবে। তবে এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ ছাত্রের শিক্ষাজীবন রক্ষার্থে যথাযথ ব্যবস্থা নেবে। তা না হলে ১৮ মার্চ থেকে অনিদির্ষ্টকালের জন্য লাগাতার ছাত্রধর্মঘটসহ ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর শিক্ষকদের মানববন্ধনে হামলার কারণে চলতি বছরের ২৭ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৮৩ তম সভায় শাবি শাখা শিবিরের সভাপতি এহসানুল করিমসহ ১৪ জন শিবিরকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
