বিএনপি থেকে আলী আহমদ, ফয়েজ ও হুদা বহিস্কার

by News Room
১৯ দলীয় জোটের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও সদর বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা। এর মধ্যে আলী আহমদ ও এটিএম ফয়েজ দক্ষিণ সুরমায় এবং শাহজামাল নূরুল হুদা সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের কাছে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক।

এম এ হক জানান- দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় সিলেটের তিন উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী তাকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান হক।

You may also like

Leave a Comment