677
ডেস্ক রিপোর্ট: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রাম নিবাসী মৃত মখই মিয়ার ছেলে ছোটু মিয়া (৪০) গতকাল ৮ই এপ্রিল বুধবার রাত আনুমানিক ১২ টায় কাজ থেকে বাড়ি আসার পথে আছিরগঞ্জ বাজার থেকে হারানো গিয়েছেন। হারানোর সময় তার পরনে ছিল কালো রঙের একটি হাফ শার্ট এবং একটি জিন্সের প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, চোখের রঙ কালো, চুলের রঙ কালো। কোন সহৃদয়বান ব্যাক্তি যদি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন।
জাকির হোসাইন দুদু
বাগলা, গোলাপগঞ্জ।
০১৭৬৪-৭৫৬৩৬৩
