নবীগঞ্জে তৃতীয় শ্রেনীর ছাত্রের প্রহারে সহপাঠির মৃত্যু

by News Room

নবীগঞ্জ সংবাদদাতাঃনবীগঞ্জের পল্লীতে তৃতীয় শ্রেনীর ছাত্রের হাতে  আরেক সহপাঠি হাতে মারপিটের একমাসের মাথায়  বৃহস্পতিবার রাতে মারা গেছে। ঘটনাটি নিয়ে সর্বত্র তোলপাড় হচ্ছে। নবীগঞ্জ থানা পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোটের ভিত্তিতে মামলা হবে।
জানাযায়,নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের সৌলারপাড় গ্রামের শিলন মিয়ার বাড়িতে তার বোনের ছেলে মুক্তাদির মিয়া(৯) থেকে লেখা পড়া করতো স্বস্থিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে। গত একমাস পূর্বে একই গ্রামের রুহুল আমিনের পুত্র আদনান মিয়া(১০) স্কুলের ক্লাসে কথা কাটাকাটির জের ধরে দুই সহপাঠির মধ্যে ব্যাপক মারামারি হয়। এসময় আদনান তার সহপাঠি মুক্তাদিরকে মারপিটের এক পর্যায়ে স্কুলের দেয়ালের সাথে মাথাটি সজোরে ধাক্কা দেয়।এতে মুক্তাদির অজ্ঞান হয়ে গেলে তাকে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় সেখানে কিছু দিন চিকিৎসা নিয়ে বাড়ি আসলে।গতদুইদিন  ধরে তার অবস্থায় অবনতি হলে আবার সিলেট রাগিব রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে রাগিব রাবিয়া মেডিক্যাল কলেজের ইনটেনসিভ কেয়ারে নেয়া হয়। সন্ধ্যার পর ডাক্তারার তাকে মৃত ঘোষনা করেন। এর পর লাশ নিয়ে আসা হয় মুক্তাদিরের নানার বাড়ি সৌলারপাড় গ্রামে। সেখানে সন্ধ্যায় এক সালিশ বৈঠক বসে  কোন সমাধান না হলে মুক্তাদিরের লাশ নিয়ে যাওয়া হয় নবীগঞ্জ থানায়। মুক্তাদিরের মামা মিলন মিয়া অভিযোগ দিলে নবীগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, যেহেতু ঘটনাটি একমাস পূর্বে ঘটেছে,তাই বিষয়টি তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্টের আলোকে মামলা নেয়া হবে।জানাযায় নিহত মুক্তাদির মিয়া(৯) নবীগঞ্জ উপজেলার পার্শ্ববতী মৌলভী বাজার জেলার সাটিয়া গ্রামের শাহাবুদ্দিন মিয়ার পুত্র। তার মা শামীমা আক্তার শাম্মীর সাথে বাবার বনিবনা না হওয়াতে মার সাথে নানার বাড়ি থেকে লেখা পড়া করতো।

You may also like

Leave a Comment