হাটখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগীতা ও পুরস্কার প্রদান সম্পন্ন

by News Room

সরকারী নির্দেশের আলোকে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রামীণ খেলাধূলা প্রতিযোগীতা সফলভাবে সম্পন্ন হয়েছে। হাটখোলা ইউনিয়নের মধ্যে অবস্থানরত সবক’টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত খেলায় অংশগ্রহণ করে। ১৪ ও ১৫ই মে দুই দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত খেলাধূলা অনুষ্টিত হয়। সকল ইভেন্টের সফল সমাপ্তি শেষে অদ্য ১৫ই মে বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় হাটখোলা ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জমির উদ্দিন সাহেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুশাহিদ আলী, বিশিষ্ট মুরব্বী মাস্টার শামসুদ্দিন, ৫নং ওয়ার্ড সস্য এ,টি,এম সেলিম, সাবেক মেম্বার আপ্তাব উদ্দিন, দিলবর আহমদ, আজির উদ্দিন প্রমুখ। হাটখোলা ইউআইএসসি পরিচালক মমসাদ আহমদ এর পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউ/পি সচিব আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক ননী গোপাল, প্রধান শিক্ষক আমিনুর রহমান, মাস্টার জসিম উদ্দিন, প্রধান শিক্ষক নাসিমা বেগম, প্রধান শিক্ষক সিরহান কবির, প্রধান শিক্ষক শৈলেন শর্ম্মা, প্রধান শিক্ষক আজমান আলী, শিক্ষক আরিফ উদ্দিন, রাজিব আহমদ, সুমন আহমদ। ক্বোরআন তেলাওত করেন আল-মদিনা একাডেমীর ছাত্র মঞ্জুর আহমদ। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে চ্যম্পিয়ন, রানার্স আপ ও সেরা খেলোয়াড় এর পুরষ্কার তুলে দেওয়া হয়।

You may also like

Leave a Comment