র‌্যাব বাতিলের প্রশ্নই আসে না

by News Room

ডেস্ক রিপোর্ট  ::তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, র‌্যাব ও পুলিশ যখন জঙ্গিবাহিনী দমনে সফল হয়েছে, সে অবস্থায় র‌্যাব বাতিলের দাবি দেশকে জঙ্গিদের কাছে ইজারা দেওয়ার চক্রান্ত ছাড়া কিছুই নয়। র‌্যাবের কতিপয় সদস্য যদি অপরাধ করে থাকেন তবে তাদের একচুলও ছাড় দেওয়া হবে না। তবে র‌্যাব বাতিলের প্রশ্নই আসে না। বেগম খালেদা জিয়া যদি র‌্যাব বাতিলের কোনো আন্দোলনে যান, তা কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী সকালে কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে বলেন, জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় সদস্য হত্যা করেছেন, সে জন্য তিনি কি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন? বেগম খালেদা জিয়া র‌্যাব বাতিলের যে প্রস্তাব দিয়েছেন, তা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বজ্ঞানহীন হঠকারী এবং রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্তমূলক উক্তি। পল্লী বিদ্যুতের জি এম মুখলেস গনি, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

You may also like

Leave a Comment