হরতালে আবার পেছালো এসএসসি পরীক্ষা

by News Room

ডেস্ক রিপোর্ট: ২০ দলীয় জোটের নতুন করে হরতাল কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে রবিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।রাজধানীর হেয়ার রোডের বাসভবনে শনিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার তারিখ পরিবর্তনের এ ঘোষণা দেন।চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতাল চলবে রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত।

রবিবার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের) ও ইংরেজি প্রথমপত্র, কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) এবং দাখিল কারিগরিতে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) বিষয়ের পরীক্ষার রয়েছে।হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো ও স্থগিত করা হয়েছে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭০ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৩৮ হাজার ৩৮৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৩৫ হাজার ৭৪৮ ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে ৯৬ হাজার ২১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

You may also like

Leave a Comment