হবিগঞ্জ জেলা কল্যাণ যুক্তরাষ্ট্র ইনক কর্তৃক একশত দরিদ্র পরিবারে নগদ অর্থ প্রদান

by News Room
মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ থেকে :বৈশ্বিক মহামারী কোভিড১৯ দূর্যোগকালে দুঃস্থ পরিবারের মাঝে জেলা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নবীগঞ্জ ইউনাইটেড আইডিয়াল সোসাইটির উদ্যােগে হবিগঞ্জ জেলা কল্যাণ যুক্তরাষ্ট্র ইনক কর্তৃক জেলাব্যাপী তাদের কর্মসূচির অংশ হিসাবে হত-দরিদ্র প্রায় ১শত পরিবারে নগদ ৬শত টাকা করে প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে নগদ অর্থ প্রদানের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মুজাহিদ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, সমাজ সেবক জুনেদ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, এমএ বাচিত। এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া প্রমুখ।

You may also like

Leave a Comment