সাফল্যের ১০ বছর পূর্তিতে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা ও ‌শীতবস্ত্র বিতরণ করল অগ্রদূত ছাত্র পরিষদ

by News Room
স্টাফ রিপোর্টার :সাফল্যের দশ বছর পূর্তিতে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করল সমাজকর্মে নিয়োজিত অরাজনৈতিক ছাত্র সংগঠন সিলেটের অগ্রদূত ছাত্র পরিষদ।
আজ ১৯ ডিসেম্বর শনিবার সকাল ১১.০০ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট-এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান ও শীত বস্ত্র বিতরণ এবং “সাফল্যের দশ বছর” নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমনের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এর যৌথ উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুল রাবু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌঃ এলিম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনন্দ ট্যুরিজম এর চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল,সিলেট বাংলা ট্যুরস পরিচালক ও দক্ষিন সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন,জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্ট’র নির্বাহী পরিচালক শাহিন আহমদ,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমাইল হুসেন প্রমুখ।
এতে আরো বক্তব্য রাখেন সিলেট মানব কল্যাণ সংস্থার সভাপতি আলি আকবর, অগ্রদূত ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি আহমদ হুসাইন,পরিষদের উপদেষ্টা সামরান সাবের,রাসেল আহমদ,কাওসার খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ যুবকদের দিকে তাকিয়ে আছে এই বিশ্ব। তরুণ যুবকরা এগিয়ে আসলে সবকিছুই সম্ভব।তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে অবশ্যই তরুণ-যুবকদের ভূমিকা প্রশংসনীয় ।
অতিথিবৃন্দ অগ্রদূত ছাত্র পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভার শেষদিকে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment