271
বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি ১৬ ডিসেম্বর বুধবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিজয়ের ৪৯ বছর আমরা পেরিয়ে এসেছি।আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ অনেক দুর এগিয়েছে।এখন আমাদের সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি মহামারী করোনাকালে প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
