হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজের দোকান থেকে স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

by News Room

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজের দোকান থেকে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সুমন দেব (২০) নামের ওই ব্যবসায়ীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সুমন বানিয়াচং উপজেলা সদরের রঘু চৌধুরীপাড়া এলাকার জীতেন্দ্র দেবের ছেলে। রবিবার সকাল ১১টায় পুলিশ বানিয়াচংয়ের সৈয়দপুর বাজারস্থ তার দোকান থেকে লাশ উদ্ধার করে।

জানা যায়- প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন সুমন দেব। রবিবার সকাল ১০টা পর্যন্ত বাড়িতে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় বাইরে থেকে দোকানের সার্টারে তালা ঝুলতে দেখেন। তালা খুলে ভেতরে সুমনের লাশ পড়ে থাকতে দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান-পূর্ব বিরোধের জের ধরে সুমনকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment