ছাত্রলীগ ক্যাডার ছয়েফ গ্রেফতার

by News Room
নিজস্ব প্রতিবেদক:সিলেটের এমসি কলেজে নিজ দলের কর্মীদের উপর হামলার অভিযোগে ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল ৬টায় টিলাগড় পূর্ব শাপলাবাগের এক আওয়ামী লীগ নেতার বাসার সামনে থেকে ছয়েফ নামের ওই ক্যাডারকে গ্রেফতার করে পুলিশ। ওইসময় আরিফ নামের ছাত্রলীগের আরেক কর্মীকে আটক করা হলেও পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। ছয়েফ ও আরিফ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী।

শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন  জানান- ছয়েফের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী ছদরুল ও নিরেশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল এমসি কলেজে সিলেট জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্রুপের কর্মী ছদরুল ও নিরেশের উপর হামলা চালায় ছয়েফ ও তার সহকর্মীরা। হামলায় ছদরুল গুরুতর আহত হন। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও পরে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ রবিবার ছয়েফকে গ্রেফতার করে।

You may also like

Leave a Comment