ডেস্ক নিউজ: ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্যাুট ইন বার্সেলোনার পক্ষ থেকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর শনিবার বার্সেলোনার ‘পার্ক ডে মাউন্টজিক’ এ বনভোজনে অংশ গ্রহনকারী ছোট্ট শিশুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান শুরু হয়। ২০০ শত পরিবারের সদস্যদের অংশ গ্রহনে আনন্দ অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেন সবার বিশ্বস্ত প্রতিষ্ঠান খ্যাত ইন্ডিয়ান স্যাুট ইন বার্সেলোনার পরিচালক ইমরুল ইসলাম খাঁন পলাশ। বনভোজন অনুষ্ঠানের পুরো সময় ছিল আড্ডা,
খেলাধুলা, মজাদার খাবার, খেলাধুলায় বিজয়ীদের পুরস্কৃত করা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন, দক্ষিণ সুরমা এসোসিয়েশন এর সভাপতি শাহ সালাউদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক রহিমুর রহমান। বনভোজন অনুষ্ঠানের শেষ অংশে সব ভাবিদের জন্য সম্মানি পুরস্কার বিতরণ করেন ‘ইন্ডিয়ান স্যাুট ইন বার্সেলোনার পরিচালক ইমরুল ইসলাম খাঁন পলাশ এর পত্নি শাহানা ইয়াসমিন খাঁন। চমৎকার এ আয়োজনে বার্সেলোনার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্যাুট ইন বার্সেলোনা বর্তমানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। স্পেন এর মধ্যে সর্বপ্রথম কাপড়ের দোকান হিসেবে যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠানটি আন্তরিক ভাবে কাজ করার মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে তাদের তিনটি প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান স্যাুট ইন বার্সেলোনার প্রতিষ্ঠান এর পরিচালক ইমরুল ইসলাম খাঁন পলাশ।
