সেন্সরে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

by News Room

বিনোদন প্রতিবেদক:দশম দুবাই আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মোস্তফা সর‍য়ার ফারুকীর পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটি এবার দেশে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি এই চলচ্চিত্রটি বাংলাদেশ সেন্সর বোর্ডের কাছে জামা দেয়া হয়েছে।

এদিকে ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটি বাংলাদেশ মুক্তি দেয়ার জন্যে ‘লেজে রাখা পা’ শিরোনামে নতুন একটি গানও সংযোজন করা হয়েছে।

নতুন গানটি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। মূলত এই গানটি নিমার্ণ ও সংযোজন করার কারণেই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দিতে সময় লেগেছে।

নিমার্তা সূত্রে জানা যায়, সেন্সর বোর্ডের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  ভারতীয় অভিনেত্রী সিনা চৌহান, নবাগত নূর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথসহ অনেকে।

You may also like

Leave a Comment