নিউজ ডেস্ক : একই পরিবারের ঘটনায় আলোচনা সর্বত্র। মিডিয়ায় ও ফেইসবুকে ঝড় উঠে এ নিয়ে। দু’বান্ধবীর কল্পকাহিনী রূপকথার গল্পের মতোই। দু’জনার পছন্দও একই ক্যাটাগরির। এমনই ঘটনা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিবারে। মেহের আফরোজ শাওন ও শিলা আহমেদ খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। একসময় একজনকে ছাড়া আরেকজন থাকতে পারতেন না। দুজনই একে অপরের বাসায় যাতায়াত করতেন। ঘনিষ্ঠতার একপর্যায়ে শিলার বাবা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা নাটকে জড়িয়ে পড়েন শাওন। নাটক থেকেই একসময় হুমায়ূন আহমেদের সঙ্গে শাওনের ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে মেয়ের বান্ধবী শাওনকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। জামালপুরের মেয়ে শাওন। বাবা মোহাম্মদ আলী একজন শিল্পপতি। মা তহুরা আলী সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। শাওনের সঙ্গে বিয়ের আগেই ২০০৩ সালে গুলতেকিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর শাওন দু’সন্তান নিয়েই আছেন। এদিকে বাংলাদেশের প্রথিতযশা লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রথম বিয়ে করেনউপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর নাতনি গুলতেকিনকে। প্রেমের মাধ্যমেই তারা ১৯৭৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন মেয়ে এক ছেলে রয়েছে। অন্যদিকে হুমায়ূন কন্যা শিলা আহমেদ আসিফ নজরুলকে বিয়ে করে আবার ঝড় তুলেছেন। টকশোর আলোচিত ব্যক্তি রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুলের সাথে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদের বিয়ে সংক্রান্ত-খবর নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে দেশের প্রতিটি গণমাধ্যমেই উঠে আসে এ খবর। দু’দিন ধরে এ বিয়ে নিয়ে চলে আলোচনা। ২৪ ডিসেম্বর আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শিলা আহমেদ ও তার একটি ছবি প্রকাশ করেন। ওই ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, ‘মি উইথ শিলা ইন এ ভেরি স্পেশাল ডে’। ছবিটিতে দেখা গেছে, শিলা আহমেদ একটি ফরমে স্বাক্ষর করছেন আর তার পাশেই বেশ অন্তরঙ্গভাবে বসে আছেন আসিফ নজরুল। ওই ফরমটি তাদের কাবিননামার কাগজ ছিল। শীলা আহমেদের সঙ্গে বিয়ে প্রসঙ্গে আসিফ নজরুল স্বীকার করে বলেছেন, আমার বিয়ে নিয়ে যেটুকু নিউজ ছাপা হয়েছে, সেটুকুই। এ ব্যাপারে আর কোনো কথা বলার ইচ্ছা নেই। আসিফ এবং শীলার বিয়ে নিয়ে বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় বয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ছাপিয়ে এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে আলোচনা ছিল বেশি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এর আগেও আসিফ নজরুল ও শিলা আহমেদের বিয়ে হয়েছিল। তবে সে সম্পর্ক টিকেনি। পরে রোকেয়া প্রাচীকে বিয়ে করেন আসিফ নজরুল। শিলা আহমেদেরও অনত্র বিয়ে হয়। তাদের দুজনেরই স্ব স্ব সংসারে সন্তান রয়েছে। সেই সম্পর্ক ভেঙে গেলে আবার তারা নতুন করে সংসার শুরু করেন। দু’মাস আগে তাদের বিয়ে হলেও তা প্রকাশ পায়নি।
দু’বান্ধবীর কল্পকাহিনী
664
previous post
