222
সিলেটের খবর ডেস্ক:বিডিআর হত্যাকান্ড নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতার প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, বিডিআর হত্যাকান্ডের বিচারের মধ্যদিয়ে প্রমাণ হয়ে গেছে সেখানে আপনার সম্পৃক্ততা ছিল কত খানি। বিডিআরের যেসব সদস্যের সর্বোচ্চ শাস্তি হয়েছিল তাদের অধিকাংশই বিএনপি’র সাবেক এমপি নাসির উদ্দীন পিন্টুর তদবিরে চাকরি পেয়েছিল।
সোমবার সন্ধ্যায় ধানমন্ডীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, খালেদা জিয়া চড়া গলায় সেনা হত্যা বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা দুর্ভ্যগ্যজনক, অসত্য ও কাল্পনিক। বিরোধীদলীয় নেতা এখন নিজেদের দোষ অন্যের ঘারে চাপিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন দীপু মনি।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়া গোপালগঞ্জ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দুংখজনক।
তার অশ্লীল বক্তব্য জাতি আশা করেনা।
তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা বাঙালি জাতিকে আবারও ১৯৭১ সালের মতো অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
