297
সিলেটের খবর ডেস্ক:নিজের বাসভবনে গত কয়েকদিন ধরে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদার বাড়ি ফিরোজার পূর্ব পাশের ফটক দিয়ে ভেতরে ঢোকেন বৃটিশ হাইকমিশনার।
এর কিছুক্ষণ আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ ওই বাসায় প্রবেশ করেন।
গত শুক্রবার গুলশানের ওই বাসা আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রাখার পর এই প্রথম দলের কোনো নেতাকে খালেদা জিয়ার বাসায় ঢুকতে দেয়া হয়। একই প্রথমবারের মতো কোনো কূটনীতিক তার সঙ্গে দেখা করতে যান।
