দফায় দফায় পুলিশী বাধা উপেক্ষা করে ক্রীন ব্রীজের মোড়ে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা একটি মিছির সহকারে ক্রীন ব্রীজ থেকে শুরু করে সুরমা পয়েন্টে এসে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল নেতা জাকির হুসেনের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মওদুদুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারের সকল বাধা বিপত্তি অতিক্রম করে সরকার পতনের চুড়ান্ত আন্দোলনে সমবেত হওয়ার জন্য সর্বস্থরের ছাত্র জনতার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন এখন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের ভূমিকা পালন করছে। অবৈধ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন জাতি যে কোনো মূল্যে প্রতিহত এবং বয়কট করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল নেতা হায়দার আহমদ, শানুর, জাবেদ আহমদ, মল্লীক আহমদ, আক্তার আহমদ, দেওয়ান নিজাম খান, নূর ইসলাম, মোসাদ্দেক হোসেন রুমন, মেহেদী হাসান নিজাম, ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা, আবুল বাশার, নেপুর আহমদ, জাহাঙ্গীর আহমদ, আবু তাহের শিশু, শাহ সাদিকুর রহমান, সুয়েবুর রহমনা খোকন, সুমন আহমদ, রুমেল আহমদ, আমিনুল ইসলাম, ভূলন কান্তি তালুকদার, রাসেল আহমদ, রায়হান শেখ, সৈকত আহমদ, লায়েক আহমদ, অপু আহমদ, পাভেল আহমদ, কাওছার আহমদ, ফয়েজ আহমদ, হোসেন আহমদ, ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন, দিলোয়ার হোসেন দেলোয়ার, ইউনুস আহমদ, এনাম আহমদ, রাসেল আহমদ, জয়নাল আহমদ, লুৎফুর রহমান বাবর, জুবায়ের আহমদ, আশিক আহমদ, আতিকুর রহমান, সাদ্দাউর রহমান সানি, সাহেদ আহমদ, ইমরান হোসেন ইমরান, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, আদনান আহমদ, সাজন আহমদ প্রমুখ।
