নগরীতে মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞা

by News Room

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মোটরসাইকেলে একাধিক ব্যাক্তির আরোহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন সিলেটের জেলা প্রশাষক ও জেলা রিটানিং অফিসার শহিদুল ইসলাম।

সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে নগরীতে মাইকিং করে বলা হয়, মোটরসাইকেলে একাধিক ব্যাক্তি আরোহন করে নগরীতে নাশকতা চালাচ্ছেন। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নগরীতে মোটরসাইকেলে একাধিক ব্যাক্তি আরোহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এবিষয়ে কথা বলতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment