কলকাতা প্রতিনিধি:সুচিত্রা সেন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।
বেলভিউ হাসপাতালে ডা. সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে আছেন সুচিত্রা সেন। শুক্রবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে। শুরুতে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হয়।
শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট কিছুটা কমেছে। হাসপাতালে তাঁর কক্ষে চিকিত্সক আর নির্দিষ্ট নার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি স্যুপ ও সেদ্ধ খাবার খাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন হাসপাতালে মাকে দেখতে যান। তিনি চিকিত্সকদের কাছ থেকে সুচিত্রা সেনের স্বাস্থ্যের খোঁজ নেন। চিকিত্সকদের মতে, আরও দিন তিনেক সুচিত্রা সেনকে হাসপাতালে থাকতে হবে।
সুচিত্রা সেনের বয়স এখন ৮২ বছর।
সুচিত্রা সেন হাসপাতালে
201
previous post
