দেশব্যাপী চলমান অবরোধ কর্মসুচীর ১ম দিনে গতকাল শনিবার শহরতলীর টুকের বাজার পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সিলেট সদর উপজেলা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।
উপজেলা বি.এন.পির ভারপ্রাপ্ত সভাপতি ও জোটের আহ্বায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারি এবং জোটের সদস্য সচিব জালাল আহমদ চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব সুলতান খান, সহকারী সেক্রেটারি আব্দুল লতিফ লালা মেম্বার ও নাজির উদ্দীন আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হোসাইন আহমদ, জামায়াত নেতা ছিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম ফারুক, মোঃ রুহুল আমিন, ফয়ছল খান, আব্দুস সামাদ, গোলজার আহমদ, ছাত্রশিবির সদর দণি শাখা সভাপতি জামাল উদ্দীন, সেক্রেটারি আহমদ মাসুম, সদর পশ্চিম শাখা সভাপতি মুহি উদ্দীন, শিবির নেতা আবু ইউসুফ আকন্দ, মুজাম্মিল আলী, ফখর উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট সদর ১৮দলের উদ্যোগে টুকেরবাজারে মহাসড়ক অবরোধ করে সমাবেশ
364
previous post
