314
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ননি ডাক্তারদের কর্মবিরতি পালন করায় রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। শনিবার রাত ১০টা থেকে এই কর্মবিরতি চলছে।জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে স্থানীয় কিছু যুবক ইন্টার্ন ডাক্তারদের সাথে দুর্বব্যবহার করে। এক পর্যায়ে তারা তাদের উপর চড়াও হয়। ইন্টার্ননি ডাক্তারের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে।
এই ঘটনার প্রতিবাদে ইন্টার্ননি ডাক্তারা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গ্রহন করে ধর্মঘটের ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। নিরাপত্তাসহ বিভিন্ন দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্টার্নি চিকিৎসক পরিষদ সিলেটের সভাপতি ডা. জয় সাহা।
এদিকে, ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। গতকাল রাত ১০ টা থেকে কোন ধরনের সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন রোগীদের স্বজনরা।
তবে তাদের এ ধর্মঘটকে হাসপাতাল কর্তৃপক্ষ পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের উপ-পরিচালক, বিএমএর সহ-সভাপতি ডা. এহতেশামুল হক চৌধুরীর দ্বারস্থ হলে কোন সমাধান না দিয়ে তিনি ইন্টার্ন ডাক্তারদের ধমক দিয়েছেন বলে জানা গেছে। – See more at: http://www.dainiksylhet.com/details/newsdetails/1977#.UqRHpSe5-4k